Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাম্পকে ইউক্রেন-পরমাণু অস্ত্র নিয়ে আলোচনার প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ০৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাবও দিয়েছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছার বিষয়ে বক্তব্য শুনতে পাই।’

ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিসে যোগদানের জন্য অভিনন্দন জানাই।’

বিজ্ঞাপন

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া নতুন প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং ইউক্রেনের সংঘাত।’

ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘রাশিয়ার অধিগ্রহণ ও দাবি গ্রহণ করতে হবে।’

পুতিন বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতির সমাধানের জন্য লক্ষ্য হওয়া উচিত একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয় বরং একটি দীর্ঘমেয়াদী শান্তি, যা ওই অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির বৈধ স্বার্থের প্রতি সম্মান বজায় রাখবে।’

মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আরও বিস্তৃত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির (নিউ স্টার্ট) মেয়াদ শেষ হবে আগামী ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি। বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের এটিই শেষ স্তম্ভ। এই চুক্তি দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ করে এবং স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমা সরবরাহের বিষয়েও নিয়ন্ত্রণ আরোপ করে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

বাইকে ড্যাশক্যাম কেন জরুরি?
১ অক্টোবর ২০২৬ ১৩:৩৬

আরো