Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

সারাবাংলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাভোস: ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

সুইজারল্যান্ডের দাভোসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসনের সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: সংগৃহীত

চলতি বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন, যাতে এই তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন- কীভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’ [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম