Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দুপুর পর্যন্ত কুয়াশার আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মধ্যরাত থেকে জমাট বাধা কুয়াশা কমতে দেশের কোথাও কোথাও দুপুর গড়িয়ে যেতে পারে। যে কারনে দেশের সব স্থান থেকে সূর্য্যের দেখা নাও মিলতে পারে। এদিকে তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবার (২৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে আরও বলা হয়, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোনো জায়গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এসময় সারাদেশে দিবাগত রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এসময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবারের (২৪ জানুয়ারি) মতো উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা। যে কারনে সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি। এরমধ্যে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল সেটি চলমান রয়েছে। দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে।

সারাবাংলা/জেআর/এনজে