Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৪:০৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৭

প্রতীকী ছবি।

‌বান্দরবান: বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫জানুয়ারি) ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রতি‌নিয়ত বন্যহাতির দল খাবারের খোঁজে লোকাল‌য়ে চ‌লে আস‌ছে। শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবা‌রের খোঁজে ইছহাক মেম্বার পাড়ায় চ‌লে আসে। পরে হাতিগুলো ধান চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে গে‌লে এ সময় খামা‌রের ভেত‌রে ঘুমি‌য়ে থাকা অবস্থায় মো. কালু হা‌তির আক্রম‌ণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নি‌য়ে গে‌লে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শু‌নে‌ছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত প‌রিবার‌কে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘হা‌তির আক্রম‌ণে নিহ‌তের মরদেহ উদ্ধার করে লামা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রাথ‌মিক সূরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো