Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি লিটু, সম্পাদক তুহিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২০:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২০:২০

নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জয়ী সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ তুহিন

নড়াইল: নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ তুহিনসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

সভাপতি পদে অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ তুহিন পেয়েছেন ৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা আইনজীবি সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সহ সভাপতি অ্যাডভোকেট বিএম মতিউর রহমান, সহ-সম্পাদক মো টুটুল সিকদার, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরুল হাসান, সদস্য মো. জাহিদুল ইসলাম প্রিন্স, নাজাতুন নেছা (মুক্তি), মিলিনা খানম, মো. শিমুল ফকির ও এস এম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন এবং ভোট দিয়েছেন ১৪৫ জন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো