Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

১২–দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিএনপির পক্ষে নজরুল ইসলাম খান এবং ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফার) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

সারাবাংলা/এজেড/ এইচআই