Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ডুবল জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার রূপসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

মো. সিয়াম-উল-হক বলেন, ‘হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩ এর সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যে কারণে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্টগার্ডের কাছে সহায়তা চাওয়া হলে একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে। জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সকলে নিরাপদে রয়েছে।’

সারাবাংলা/এইচআই