Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বইমেলায় এড়িয়ে চলবেন যেসব সড়ক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৮:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এ উপলক্ষে বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ ট্রাফিক নির্দেশনার বর্ণনা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ শনিবার হতে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের নিম্নলিখিত এলাকাসমূহে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

বিজ্ঞাপন

ডাইভারশন পয়েন্টসমূহ:

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং, তিন নেতার মাজার গ্যাপ ও হাকিম চত্ত্বর।

পার্কিং স্থানসমূহ:

১. সোহরাওয়ার্দী উদ্যান, ২. মুহসীন হল মাঠ, ৩. কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন, ৪. ফুলার রোড (এক লেনে) ও ৫. জিমনেশিয়াম মাঠ।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা:

শাহবাগ ক্রসিং থেকে টিএসসি অভিমুখী গাড়িযোগে মেলায় আগত দর্শনার্থীরা বইমেলার টিএসসি প্রবেশ গেইটের সামনে নামবেন এবং গাড়ি রাজু ভাস্কর্য ইউটার্ণ/লেফটটার্ণ করে বইমেলা সংশ্লিষ্ট পার্কিং স্থান অথবা গন্তেব্যে পৌঁছাবে।

নীলক্ষেত/ভিসি বাংলো ক্রসিং থেকে টিএসসি অভিমুখী গাড়িযোগে মেলায় আগত দর্শনার্থীরা হাকিম চত্ত্বর নেমে পায়ে হেটে মেলায় প্রবেশ করবেন এবং গাড়ি হাকিম চত্ত্বর ইউটার্ণ অথবা রাইটটার্ণ করে বইমেলা সংশ্লিষ্ট পার্কিং স্থান অথবা গন্তেব্যে পৌঁছাবে।

হাইকোর্ট ক্রসিং/শহিদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্ত্বর ক্রসিং হয়ে বাংলা একাডেমি অভিমূখী গাড়িযোগে মেলায় আগত দর্শনার্থীরা তিন নেতার মাজার গ্যাপ-এ নামবেন এবং গাড়ি ইউটার্ণ করে বইমেলা সংশ্লিষ্ট পার্কিং স্থান অথবা গন্তেব্যে পৌঁছাবে।

এমতাবস্থায়, সম্মানিত নগরবাসীকে অমর একুশে বইমেলা চলাকালীন সময়ে উল্লিখিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ