Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে মারসেডিজ বেঞ্জের ইলেকট্রিক জি-ওয়াগন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

বাংলাদেশে মারসেডিজ বেঞ্জের ইলেকট্রিক জি-ওয়াগন’র উদ্বোধন। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে এলো মারসেডিজ বেঞ্জ’র ফ্ল্যাগশিপ গাড়ি জি৫৮০ এডিশন ওয়ান বা ইলেকট্রিক জি-ওয়াগন মডেলের গাড়ি। মারসেডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যানকন মোটরস লিমিটেড দেশে প্রথমবারের মতো ২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইলেকট্রিক জি৫৮০ এডিশন ওয়ান’র উদ্বোধন করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান হলো ইলেকট্রিক জি-ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট, যা অটোমোটিভ এনথুসিয়াস্টদের জন্য একটি কালেক্টর্স আইটেম। এই মডেলটি জি-ক্লাসের ঐতিহ্যবাহী অফ-রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি; যা লাক্সারি, পারফরম্যান্স ও টেকসই এর দিক থেকে নতুন ধারা নির্ধারণ করেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস ইলেকট্রিক একটি সম্পূর্ণ বৈদ্যুতিক জি-ওয়াগন যা ইভি হিসেবেও তার আইকনিক এসইউভি বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে, যার মধ্যে রয়েছে এর নকশা এবং অফ-রোড ক্ষমতা। এই কিংবদন্তি অফ-রোডিং গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক জি-ওয়াগন কোয়াড-মোটর সেটআপ (প্রতিটি চাকার জন্য একটি মোটর), যা ৫৮৭ পিএস এবং ১১৬৪ এনএম টর্কের সম্মিলিত আউটপুট দেয়। এত রয়েছে জি-রোয়ার, জি-টার্ন এবং জি-স্টিয়ারিং।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসবাবা খ্যাত অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং দেশের সবচেয়ে অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো