Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ডেভিল হান্টে অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬

বাগেরহাট: জেলায় অপারেশন ডেভিল হান্টের আওতায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের একাধিক যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে অস্ত্রসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লেঃ কমান্ডার তারেক আহমেদ জানান, সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের চকবারা বাজার এলাকা থেকে আব্দুল হাকিম গাজী (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজীকে (২৫) আটক হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আটকের পর তাদের স্বীকারোক্তি মতে ১টি একনালা পাইপ গান ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতদের সহযোগিতার অভিযোগ রয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়ল (৩৫)। এদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো