Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: টাঙ্গাইলে আ.লীগের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

গ্রেফতার বেলাল হোসেন ও রফিকুল ইসলাম।

টাঙ্গাইল: অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার বাহাদীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ভূঞাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে গ্রেফতারদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে সেখান থেকে তাদের টাঙ্গাইল আদালতে পাঠায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো