Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানের লামায় আবারও ২২ শ্রমিক অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: জেলার লামায় আবারও ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় স্বশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে।

এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে অপহৃতদের মুক্তিপণের বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ বিজিবি সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।

সারাবাংলা/এসডব্লিউ