Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩

উদ্ধার হওয়া মর্টার শেল

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ এ মর্টাল শেল উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঘুমধুম-তুমব্রু বাজারে এক ছেলে অবিস্ফোরিত মর্টাল শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে।

খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো