Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রত্যন্ত এলাকায় মিলছে সোনালীর এজেন্ট ব্যাংকিং সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মিলছে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। বর্তমানে মাত্র ২২৭ জন এজেন্ট থাকলেও ৩ হাজার এজেন্ট নেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। আর এ বছরের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি দেশের ৫০০ স্থানে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় বলে জানান ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেট আয়োজিত ‘এসডিজি অর্জনে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার অন্তভূর্ক্তিতে এজেন্ট ব্যাংকিং এর ভূমিকা ও অন্তরায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সোনালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং প্রকল্প) মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সারাবাংলার ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, সারাবাংলার ওয়েবসাইট ও সারাবাংলা ওটিটি প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচারিত হয়। দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি এই আয়োজনে সার্বিক সহায়তা করেছে।

বিজ্ঞাপন

এজেন্ট ব্যাংকিং এর ভূমিকা ও অন্তরায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারাবাংলার হেড অব নিউজ এস এম গোলাম সামদানী ভূঁইয়া। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মো. আহসান হাবীবের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন, ব্র্যাক ব্যাংকের অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের প্রধান নাজমুর রহিম, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং এর প্রধান মো. আহসান উল আলম এবং অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

আরও পড়ুন- ‘প্রত্যন্ত এলাকার সবাই যেন এজেন্ট ব্যাংকের সেবা পায়’

সোনালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘সোনালী ব্যাংকের ১ হাজার ২০০ এর বেশি শাখা রয়েছে। উপশাখাও ১০০ এর অধিক। ২০২২ সাল থেকে আমরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। সেটি এখনও প্রকল্প পর্যায়ে। নিরাপত্তা ইস্যুর কারণে আমরা এজেন্ট ব্যাংকিং দ্রুত শুরু করতে পারিনি, বিলম্ব হয়েছে। এখন পর্যন্ত ২২৭ জন এজেন্ট নিতে পেরেছি। তারা প্রত্যন্ত এলাকার গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা যাদের এজেন্ট নির্বাচন করেছি, তারা একেবারেই ইউনিয়ন পর্যায়ে বা একেবারেই গ্রাম পর্যায়ের। গ্রামের হাঁটবাজারে আমরা এজেন্ট দিতে পেরেছি। গ্রামীণ প্রত্যন্ত এলাকায় আমরা এজেন্ট ব্যাংকিং শুরু করতে পেরেছি। আমাদের মতো এমন গ্রামীণ এলাকায় অন্য কোন ব্যাংক শুরু করতে পারেনি।’

আরও পড়ুন- তিন স্তরে মনিটরিং হয় ব্র্যাকের এজেন্ট ব্যাংকিং

তিনি বলেন,‘আমাদের ৩ হাজারের বেশি এজেন্ট নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা একেবারেই কম সংখ্যাক এজেন্ট নিয়ে শুরু করেছি। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় আমরা এখনও ঋণ সেবা দিতে পারিনি। আমরা সোনালী ই-ওয়ালেট চালু করেছি। এজেন্ট ব্যাংকিংয়ের এর মাধ্যমে রেমিট্যান্স সরবরাহ করা আমাদের মূল লক্ষ্য। এখন পর্যন্ত রেমিট্যান্সের ৫৫ কোটি টাকা আমরা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এর মাধ্যমে দিয়েছি। ডিপোজিট এখনও সেভাবে শুরু করতে পারিনি। বিভিন্ন সরকারি বিল পরিশোধ বা অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা এজেন্ট ব্যাংকিংকে কাজে লাগাচ্ছি। অনেকেই মাত্র ১০ টাকা দিয়েও অ্যাকাউন্ট করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিল্পবের পর আমরা এজেন্ট ব্যাংকিংকে একেবারে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে যাচ্ছি। এখন ২২৭ টি এজেন্ট ব্যাংকিং শাখা আছে, আমরা এ বছরের মধ্য ৫০০ এজেন্ট ব্যাংকিং দিতে চাই। ভবিষ্যতে এজেন্টদের ট্রেনিং ও প্রচারণা নিয়ে কাজ সবাইকে কাজ করতে হবে।’

সারাবাংলা/ইএইচটি/এনজে