Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাষাশহিদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
‎
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ‎সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতারা ও সদস্যরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহিদদের।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।
‎
‎একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস উপলক্ষ্যে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো