Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলিন্ডার থাকায় এখনও নিরাপদ নয় পুরো এলাকা: ফায়ার সার্ভিস

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে একটি স’মিলে লাগা আগুন পাশের গ্যারেজে ছড়িয়ে পড়ে অন্তত ২০ টি গ্যারেজ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া গ্যারেজগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় এখনো ওই এলাকা নিরাপদ নয় বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগে। রাতে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ৭টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট আসে। এরপর একে একে ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এসব গ্যারেজে বিভিন্ন ধরনের কাজ হয়। ইঞ্জিন মেরামতের কাজ হয়, পেইন্টিংয়ের কাজ হয়। আমরা পৌঁছানোর পরই একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখানে থেকে আগুন ছড়িয়ে পরে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তিনি বলেন, উৎসুক জনতার জন্য কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। এতো পরিমাণে উৎসুক জনতা ছিল, গাড়িগুলো স্পটে আনতে পারছিলাম না। পানির লাইনগুলো আনতে পারছিলাম না। এখন পর্যন্ত ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। সেগুলো যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখনও এই এলাকা সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। ভেতরে এখন পর্যন্ত অনেক মানুষ আছে। তারা ক্ষয়ক্ষতি দেখার জন্য জায়গা ত্যাগ করছেন না। তাই আগুন নিয়ন্ত্রণে বললেও এই জায়গা নিরাপদ নয়।

তিনি বলেন, আগুন লাগার কারণ হিসেবে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি ২০টির বেশি গ্যারেজ পুড়েছে। কিন্তু এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। গ্যারেজগুলোতে থাকা অক্সিএসিডিলিন শিখা, পেইন্টিং ক্যামিকেল এবং সিলিন্ডার এখনও ভেতরে রয়ে গেছে। সেগুলো আমাদের সবগুলো বের করে আনতে হবে আমাদের কাজ এখনও চলছে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো