Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: বিদ্যুৎ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।  আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইডকলের লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮ দশমিক ৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।

এ সময় গ্যাস সরবরাহ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো