Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়া (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

ইব্রাহিম মিয়া শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে মরদেহ পাওয়া যায়। তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো