Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: জেলার সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেফতার হওয়া আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল ও তার সহযোগীরা তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুল (৫০) এর উপর হামলা চালায়। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ চাইনিজ কুড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এক পর্যায়ে বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামিদের থামাতে গেলে আসামিরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন এবং মুক্তা বেগম ও আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, মামলার পর সরিষাবাড়ি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৭ জন আসামিকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলার এজাহারনামীয় ৬ জন আসামি আটক হলেও ১ নম্বর আসামিসহ ৪ জন গা ঢাকা দেয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে জামালপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাধবপুর থানার হরিপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামি আসাদুজ্জামান আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো