Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়াসহ একাধিক কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রা করেছেন একদল নারী শিক্ষার্থী। পদযাত্রাটি শিক্ষাভবন মোড়ে পুলিশ আটকে দিয়েছে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে এক ব্যানারে পদযাত্রা করতে জড়ো হন। শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুর করেন। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়।

নারী শিক্ষার্থীরা বলছেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে ভূমিকা রেখেছে। অথচ এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্ট্রার পদত্যাগ করা উচিত।’

বিজ্ঞাপন

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আমরা তাদের ধিক্কার জানাই। আমাদের নিরাপত্তা কেবল ক্যাম্পাসের ভেতরে না। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আমাদের শত্রু কে আমরা জানি না।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিল। তারা তো স্বীকৃতি পেলই না, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। ফ্যাসিস্টদের কথা বলে দায়সারা কথা বলবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি বহিষ্কৃত শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, ‘বাংলাদেশের সর্বত্র নারীদের অনিরাপদ দেখা যাচ্ছে। অথচ তাদের বিশাল একটা সংখ্যা আন্দোলনে অংশ নিয়েছে। তারা ছাত্রদের সামনে ভ্যানগার্ড হয়ে ছিল। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে পারছে না। চারপাশে অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। শিগগিরেই ব্যবস্থা গ্রহণ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নতুন একজনকে নিয়ে আসুন।’

শিক্ষাভবনের সামনে এই নারী শিক্ষার্থীরা বলেন, ‘যেই দেশে নারী নিরাপত্তা নেই, সেখানে কোনো সংস্কার হতে পারে না।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে না দিলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইআইএন/পিটিএম
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো