Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রানীর রাজকীয় বিদায়

সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাসপাতালটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপপরিচালক এবং পরিচালক (অ.দা) লিগ্যাল অ্যান্ড প্রটোকল মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, ‘কাজ মানুষকে খালি হাতে ফেরায় না, কাজ মহিমান্বিত করে, মর্যাদার আসনে অভিসিক্ত করে।’ শত কর্মব্যস্ততা রেখে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া যোগ দেন অনুষ্ঠানে। তার উপস্থিতি ছিল এক নিখাদ মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, ‘একজন কর্মী, যার প্রতিদিনের দায়িত্ব নিঃশব্দে প্রতিষ্ঠানটিকে সাজিয়েছে, আজ তার অবদানকে স্বীকৃতি দিয়ে প্রমাণ করা হলো যে, কাজের মর্যাদা কেবল পদমর্যাদার ওপর নির্ভর করে না।’

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুষ্প রাণীর বিদায়ের মুহূর্তে সৃষ্টি হয় এক অপূর্ব আবেগঘন দৃশ্য। চোখের কোণে লুকিয়ে থাকা অশ্রু, সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা, এবং সেই অমোঘ ভালোবাসা যেন এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকলো তার কর্মজীবনের প্রতিটি বাঁকে বাঁকে। তাকে বিশেষ সম্মানে প্রাইভেটকারে করে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আয়োজনও ছিল এক চমৎকার মানবিকতার নিদর্শন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো