Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে কাভার্ডভ্যানচাপায় অটোভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানচাপায় আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যানচালকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলাধীন দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর ধানমারা এলাকার মৃত মোবারক আলীর ছেলে। আর আটক কাভার্ডভ্যান চালক ইমরুল হোসেন (৩৮) গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরে অটোভ্যান নিয়ে লক্ষীর হাট বাজার এলাকায় মহাসড়কে উঠছিলেন চালক আব্দুল জব্বার। এ সময় দেবীগঞ্জগামী একটি কার্ভাটভ্যান বোদাগামী একটি ট্রাককে ধাক্কা দিয়ে ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান চালকের মৃত্যু হয়। ধাক্কায় ট্রাকটিও সড়কের পাশে খাদে উলটে পড়ে যায়। এ ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান চালককে স্থানীয়রা আটক করে দেবীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, ‘মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় হাইওয়ে আইনে এক মামলা দায়ের করেছে পুলিশ। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো