Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গবেষক মানেই শিক্ষক নয়, কৃষকরাও গবেষণা করেন’

চবি করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: শুধু শিক্ষকরাই নন, এদেশের কৃষকরাও গবেষণা করেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনা মেলা ২০২৫ ‘ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য। এটা বিজ্ঞানভিত্তিক যেমন হবে, একইসঙ্গে সামাজিক বিভিন্ন বিষয়েও হবে। গবেষক মানেই শিক্ষক নয়, এদেশে কৃষকরাও গবেষণা করে। তারা বিভিন্ন প্রজাতির ধরণ বের করে। এছাড়াও গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু গবেষণাখাতে যায়, কতটুকু যাওয়া উচিত তা নিয়ে আপনারা আওয়াজ তুলতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অধ্যাপক জামাল নজরুল ইসলাম ইসলাম ছিলেন বিশ্বখ্যাত গবেষক। তিনি মরেও অমর হয়ে আছেন। জামাল নজরুল শুধু চট্টগ্রামের নয়, পুরো বিশ্বের গর্ব। তার জ্ঞান এবং গবেষণা কর্ম তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। আমাদেরও এমনকিছু করতে হবে, যেন মৃত্যুর পর আমরা যুগযুগ ধরে বেঁচে থাকতে পারি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি উপাচার্য ইয়াহ্ইয়া আখতার, উপ উপাচার্য (শিক্ষা) শামীম উদ্দিন খান, (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হাসান মামুন ও জামাল নজরুল ইসলাম গবেষণা পরিচালনা কেন্দ্রের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী।

সারাবাংলা/এমআর/এসআর
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো