Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মায় জেলের জালে মিলল গৃহবধুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৫ ১৫:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: রাতে নিখোঁজের পর সকালে কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে মিলেছে আঞ্জমান (২০) নামের এক গৃহবধূর মরদেহ।

শনিবার (১ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আসিফ শেখের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিহতের স্বামী আসিফ শেখের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠান শেষে সেদিন রাত থেকেই আঞ্জমান নিখোঁজ হন।

অবশেষে শনিবার সকালে জেলেদের জালে তার মরদেহ পাওয়া যায়। তবে নিহতের পরিবারের দাবি, তার উপর জ্বীনের আছর ছিল। এই কারণে এমন ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, কয়া ইউনিয়নে গৃহবধূরর মরদেহ উদ্ধার হয়েছে। তবে পদ্মা নদীতে হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো