Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: জেলার বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুইটহার্ট লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২ মার্চ) রাতে বিরামপুর পৌরশহরের বড়মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাবিল হোসেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাবিল হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। তাকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে আরও জানা গেছে, রোববার বিকেলে আনুমানিক ৫টার দিকে নাবিল হোসেন তার ফেইসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে সুইটহার্ট লেখা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘‘প্রেমিকার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেইসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। সে লিখেছিল, তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করব।’’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো