Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিপন্থি ২ পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৪:২৭ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপিপন্থি দুই পেশাজীবী সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদশ -এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর কমিটি ঘোষণা করা হবে।

এছাড়াও আহবায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অঅই) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এনজে
বিজ্ঞাপন

আরো