Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ার সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলার দৌলতপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুর ৩ টায় বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের চিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাদের চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই-বাছাই শেষে ওই দুই ভারতীয় নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজিবি।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন ওই দুই ভারতীয় নাগরিক। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি তার পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো