Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না উল্লেখ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় ‘গণমানুষের ইফতার’ আয়োজনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সমাজে নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলার পরিস্থিতি আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন ঘটেনি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না।’

তিনি বলেন, ‘সুখ-দুঃখ সবকিছুই জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেব। আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, ভবিষ্যৎও একসঙ্গে থাকব। একসঙ্গে লড়াই করেই আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব।’

বিজ্ঞাপন

এনিসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা করতে হবে। দেশের সমৃদ্ধির জন্য সবাই মিলেই সময়টা কাজে লাগাতে হবে।’

এ সময় রমজানে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে রাখতে, মানুষ স্বস্তিতে যেন ঈদের বাজার করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন এবং সড়কে নিরাপদ থাকেন তা সরকারক নিশ্চিত করবে বলেও প্রত্যাশা করেন নাহিদ ইসলাম।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো