Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২৩:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত থেকে আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইফতারের পূর্বে উপজেলার পানিগাতী পশ্চিমপাড়া বড় ঈদগাহ কমিটি গঠনের শেষ পর্যায়ে এসে স্থানীয় দুই গ্রুপ বিবাদে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো