Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আ. লীগের ২ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ০৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে তারা গ্রেফতার হয়েছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ মো.দেলোয়ার হোসেন প্রকাশ জিএস হাসান (৫৫) এবং সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (৫৩)।

তাদের শনিবার (৮ মার্চ) ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো