Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জের জলমহালে অবৈধভাবে মাছ ধরা আটকালো প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: জেলার দিরাই থানাধীন ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও আনোয়ারপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফাইন্দা বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে প্রশাসন সফল অভিযান চালিয়েছে।

শনিবার (৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওই বিলটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ছয় থেকে সাত হাজার লোক মাছ ধরার উদ্দেশ্যে পলো, বেড় জাল, কোচা, বড় হাতর, উড়াল জাল ও ঝাপ জালসহ জলমহালের পাড়ে জড়ো হতে থাকেন।

দিরাই থানার অফিসার ইনচার্জে (ওসি) মো আব্দুল রাজ্জাক নেতৃত্বে পুলিশ টিম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৮টার দিকে উপস্থিত জনতা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় মাছ ধরার চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয় এবং জলমহালের সম্পদ রক্ষা করা সম্ভব হয়।

ফাইন্দা বিলটি ঘাইকটা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রভু লাল দাসের ইজারাকৃত জলমহাল। তিনি ১৪৩১ বাংলা সনে জলমহালটি ছয় বছরের জন্য ইজারা নেন। জলমহালটির মোট আয়তন ১৯২ একর এবং সেখানে প্রতি বছর প্রায় ৩৫-৪০ লাখ টাকার মাছ আহরণ করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো