Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবদুর রহমান (২ মাস) নামে এক শিশু চুরি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি (জিবি) করেছেন শিশুর মা।

শনিবার (৮ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশু আবদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌসের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে জান্নাতুল ফেরদৌস তার ছেলেকে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ছেলেকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ান। এ সময় অপরিচিত এক নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে শিশুকে কোলে নিয়ে তাকে টিকিট নিতে বলেন। টিকিট নিয়ে এসে দেখেন ওই নারী তার ছেলেকে নিয়ে উধাও হয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানান।

বিজ্ঞাপন

হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছি।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা সংগ্রহ করেছি। এখনো শিশু আবদুর রহমানের সন্ধান পাওয়া যায়নি। প্রতারক নারীকে আটক ও চুরি হওয়া শিশুকে উদ্ধারে চেষ্টা চলেছে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো