Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে দিকে জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভুয়া মেজর বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে আজ সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিশ্চিত করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো