Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে / শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ৩০ কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’ তবে অবরোধ কর্মসূচির পরিবর্তে জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা জানান, আজকের এই কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদর্দ কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজ, ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ ৩০ কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো জায়গা জুড়েই বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো