Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে উৎপাদন বন্ধের হুঁশিয়ারি ইট প্রস্তুতকারি মালিক সমিতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলে ৭ দফার দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।

এরপরও দাবি না মানলে আগামী বছর থেকে দেশের ইট উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন

এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন, এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে। সবকিছুই মিলিয়ে প্রায় ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এই খাতে প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে মালিকদের। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ে থেকে যাবে। হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার।

উল্লেখ্য, জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইন্স প্রাপ্তির জটিলতার নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারি মালিক সমিতির ৭ দফার দাবিতে নানা কমসৃচি পালন করে আসছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো