Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু ধর্ষণ: ৭১ বছরের বৃদ্ধকে আটকে পুলিশে দিল জনতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ইউসুফকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে, সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের সন্দ্বীপ পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফের বিরুদ্ধে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার মো. ইউসুফ (৭১) পূর্ব হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ধর্ষণের অভিযোগ ওঠার পর সোমবার রাত ১০টার দিকে গ্রামের লোকজন জড়ো হয়ে ইউসুফকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

এরপর ভিকটিম শিশুটিকে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো