Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। বুধবার (১২ মার্চ) ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন— সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা গাবুরার চকবারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মোস্তাক আলী (৪৯), একই উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, কলাগাছিয়া টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শিবেন মজুমদারের নেতৃত্বে স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে। তাদের কাছ থেকে একটি নৌকা, চারটি ফাঁস জালসহ মাছ ধরার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো