Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২২:৪২ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৩৩

সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুন্নবী চৌধুরী খোকন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুন্নবী চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় এজাহারভূক্ত আসামি নুরুন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো