Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু, ফি ১৫০০

ইবি করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:১২

ভর্তি পরীক্ষার ওএমআর। ছবি: সংগৃহীত

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) থেকে আবেদন করা যাবে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই ইউনিটে প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতি বিভাগে ৮০টা করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এই ইউনিটে প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ইউনিটে মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক ফলাফলের জিপিএ ভিত্তিতে ৪০ মার্ক থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদনকারীকে অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান ও ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী উক্ত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো