Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রান্তিক পাঠাগার নির্মাণে বই দানের উদ্যেগ নিয়েছে রকমারি ডট কম

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোতে বইয়ের অভাব একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানে রকমারি ডট কম প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের এক মহৎ উদ্যোগ হাতে নিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫০০টিরও বেশি পাঠাগারে ২০ হাজারের অধিক বই পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদরাসার পাঠাগারগুলোতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘গত ১২ বছরে আমরা পাঁচ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।’

বিজ্ঞাপন

কীভাবে বই দান করবেন? আপনার দানকৃত বইগুলো নিচের ঠিকানায় পাঠিয়ে দিন: Rokomari Book Donation, 2/1/E Eden Center, Arambag, Motijheel, Dhaka।

বই পাঠানোর নির্দেশিকা ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.rokomari.com/book-donation

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো