Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: জেলার হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশকিছু অভিযোগে তিনটি সেমাই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চেংগ্রাম এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এ সময় দিনাজপুর বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার, স্টেশন ডাঙ্গাপাড়ায় মাসুদ নামের একজনকে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা ও আরও একটি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বিজ্ঞাপন

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো