Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ঐতিহাসিক বদর দিবস পালিত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২২:১৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২২:২৩

আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর পৌর জামায়াতের ইসলামীর আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সহ. সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, সাবেক উপজেলা আমির মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির শাহিনুর ইসলাম ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো