Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, মান বেড়েছে ঢাকার বাতাসে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ০৯:১৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: টানা এক সপ্তাহ পর রাজধানী ঢাকার বাসাতের মান সামান্য বেড়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বায়ুমান স্কোর ১৪৭। এই স্কোরও সংবেদনশীল মানুষদের জন্য ক্ষতিকর। এদিকে টানা তৃতীয় দিনের মতো বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। ২২০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মিশরের কায়রো শহর, ১৬৪ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর। এছাড়া ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশ নম্বরে রয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। টানা কয়েক মাস ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।

সারাবাংলা/জেআর/এসআর
বিজ্ঞাপন

আরো