Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবালকে দেখতে হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৩:৪২ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:২২

এভারকেয়ার হাসপাতালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধি দল।

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মিডিয়া সেলের হোওয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবিও শেয়ার করেন তিনি।

শায়রুল কবির খান জানান, চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তারেক রহমানের প্রতিনিধি দল এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলের কাছ থেকে ফুল গ্রহণ করেন তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খান এবং চাচা সাবেক ক্রিকেটার আকরাম হোসেন খান।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের স্বজন আভীক ইস্কান্দার ও মেহেদুল ইসলাম।

এর আগে, তামিম ইকবালের সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া-মাহফিল আয়োজন করে বিএনপি।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

একটি রূপকথা বলার দিন আজ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

ইনস্টাগ্রাম নিরাপদ রাখবেন যেভাবে
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫

আরো