Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে প্রবাসীদের ঈদ উদযাপন

ইতালি থেকে ইসমাইল হোসেন স্বপন
৩০ মার্চ ২০২৫ ২৩:১৯

ইতালিতে প্রবাসী বাঙালিদের ঈদ উদযাপন। ছবি: সংগৃহীত

ইতালি: মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ দিন রমজানের সিয়াম সাধনার পর রোববার (৩০ মার্চ) প্রবাসী মুসলমানরা আনন্দ ও উৎসবে মেতে ওঠেন।

ইতালির রোম, ভেনিস, ভিচেন্সা, মিলান, তুরিনো, নাপোলি, বলোনিয়া, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরে ইসলামিক সেন্টার ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রোমের কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ভিচেন্সায় মসজিদ প্রাঙ্গণে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষ্যে প্রবাসীরা নতুন পোশাক পরিধান করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন বাংলাদেশি, পাকিস্তানি ও অন্যান্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ঈদ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজন ছিল, যা প্রবাসীদের মনে দেশের ঈদের আমেজ এনে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রবাসীদের। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন তারা।

ইতালির প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সব মিলিয়ে ইতালিতে প্রবাসী মুসলিমদের জন্য এটি ছিল এক আনন্দঘন দিন। এবারের ঈদ ছুটির দিনে হওয়ায় প্রবাসীদের মাঝে বাড়তি আনন্দ বিরাজ করছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো