Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ২৩:১৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৪:৫১

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় মাহাতিব (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই তিনজন যাত্রী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলের যাত্রীরা রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাতিবকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো