Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা: মামলার প্রতিবেদন পেছাল ১১৭ বার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের সময় ১১৭ বারের মতো পিছিয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম।

এ মামলার আসামিরা হলেন- রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। তাদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেয়া হলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি কেউ।

বিজ্ঞাপন

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান।

গত বছরের ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলার দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে এ নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো