Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকাল ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৬:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিকেলের পিন্সিপাল ডা. মোস্তাক আহমেদ ভুইঞা। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও পিন্সিপালের কথায় সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তবে এই বিষয়ে কলেজ কতৃপক্ষ জানায়, তাদের দাবি মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো