Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনরত বিসিএস প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত বিসিএস প্রার্থীরা।
‎
‎মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ ও আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

এর আগে, আজ সকাল থেকে পিএসসির আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে একসঙ্গে জড়ো হয়ে পিএসসির সামনে এসে বিভিন্ন স্লোগান তারা। চাকরিপ্রার্থীরা পিএসসির সঙ্গে আলোচনায় বসতে চান। তারা পিএসসির সংস্কারের দাবি জানিয়েছেন।
‎
‎আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং তিন জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়৷ এরই প্রতিবাদ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারও আজকে তারা কর্মসূচি দিয়েছেন।
‎
‎গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
‎
‎ওই দিন চাকরিপ্রার্থীরা বলেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?
‎
‎তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে। এ ছাড়া চাকরিপ্রত্যাশীরা, নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিলের দাবি জানান।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো