Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৩:২৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:২৩

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ।

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহ ব্যবধানে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আজিমপুর ও মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপে করা হয়।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, সোমবার (২১ এপ্রিল) ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরেই আজ এই ঘটনা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন।

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার চিঠি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১

আরো